সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

পাকিস্তানে ৬ মাত্রার ভূমিকম্প, কাঁপলো ভারতও

অনলাইন ডেস্ক :

পাকিস্তানে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (২৮ মে) সকালে আঘাত হানা এই ভূমিকম্পে কেঁপে ওঠে পাকিস্তানের বেশ কিছু অঞ্চল। এ ছাড়া ভারত, চীন ও আফগানিস্তানেও এটি অনুভূত হয়েছে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন। প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পে পাকিস্তানের বেশ কিছু অঞ্চলের পাশাপাশি ভারতের রাজধানী দিল্লিসহ বেশ কয়েকটি অঞ্চলে কম্পন অনুভূত হয়েছে। এর কেন্দ্রস্থল ছিল আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্ত অঞ্চল।

ভূমিকম্পবিদরা জানিয়েছেন, রোববার (২৮ মে) সকালে ভারতের স্থানীয় সময় সকাল ১১টা ২৩ মিনিটে এই ভূমিকম্প হয় এবং কম্পন কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। রাজধানী দিল্লির পাশাপাশি চ-ীগড়সহ পাঞ্জাব ও হরিয়ানার অনেক জায়গায়ও কম্পন অনুভূত হয়েছে। এর আগে, গত মার্চ মাসে পাকিস্তানের বিভিন্ন অংশে ৬.৮ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে দুইজন নিহত এবং আরও ছয়জন আহত হয়।