সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

দ্বিতীয় ধাপে ভোট চলছে তুরস্কে

অনলাইন ডেস্ক :

তুরস্কে চলছে দ্বিতীয় ধাপের প্রেসিডেন্ট নির্বাচন। সাধারণ মানুষ নিজেদের পছন্দের প্রার্থীকে বাছাই করতে দিচ্ছেন ভোট। তবে যারা শারীরিকভাবে অসুস্থ ও বিশেষ চাহিদা সম্পন্ন তারাও ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে। কারণ দেশটির নির্বাচনী কর্মকর্তরা এসব নাগরিকদের ভোট নিতে ভ্রাম্যমাণ ব্যালট বাক্স নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছে। এই ধাপেই পাওয়া যাবে তুরস্কের ভবিষৎ কা-ারিকে। খবর আনাদোলু এজেন্সির। মূলত অসুস্থতা বা অক্ষমতার কারণে শয্যাশায়ী ভোটারদের জন্যই ‘ভ্রাম্যমাণ ব্যালট বাক্স’ ব্যবস্থা তৈরি করা হয়েছে। এই প্রক্রিয়ার মাধ্যমে ভোট দিতে পেরে অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন। ধন্যবাদ জানিয়েছেন কর্তৃপক্ষকে। তুরস্কে প্রথম ধাপে নির্বাচন হয়েছে গত ১৪ মে। কিন্তু তখন কোনো প্রার্থীই ৫০ শতাংশ ভোট নিশ্চিত করতে পারেনি। তাই দ্বিতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে রোববার (২৮ মে)।

এতে রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন কেমাল কিলিচদারগলু। প্রথম ধাপের নির্বাচনে দুইজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। গত বিশ বছর ধরে তুরস্ক শাসন করছেন এরদোয়ান। কিন্তু এবারই এত কঠিন পরিস্থিতির মুখোমুখি তিনি। তুরস্কের সুপ্রিম ইলেকশন কাউন্সিলের তথ্য অনুযায়ী, প্রথম ধাপের নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৯০ শতাংশ। এতে কোনো প্রার্থীই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এরদোয়ান ৪৯ দশমিক ৫২ শতাংশ ভোট নিশ্চিত করেন। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী কিলিচদারগলু পান প্রায় ৪৫ শতাংশ ভোট। তবে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এরদোয়ানের দল।