সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

আগস্টে মুক্তি পাবে ‘১৯৭১ সেইসব দিন’

অনলাইন ডেস্ক :

অভিনেত্রী ও নাট্যপরিচালক হৃদি হক প্রথমবারের মতো বানিয়েছেন সিনেমা। সরকারি অনুদানপ্রাপ্ত ‘১৯৭১ সেইসব দিন’ নামের সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ১৮ আগস্ট। বাবা প্রয়াত ড. ইনামুল হকের জন্মদিনে এমন ঘোষণা দিয়েছেন কন্যা হৃদি হক। গত সোমবার রাতে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় অনুষ্ঠিত এক আয়োজনে দেশের বেশ ক’জন গুণীজনদের নিয়ে তারিখ ঘোষণা করেন হৃদি। তিনি জানান, ‘ ঢাকা, সাভার ও উত্তরাঞ্চলের ঠাকুরগাঁও এলাকায় সিনেমার শুটিং হয়। আসছে ১৮ আগস্ট মুক্তি পাচ্ছে সিনেমাটি।’ মূলত সাংস্কৃতিক আন্দোলন ও ১৯৭১ সালের একটি পরিবার এবং সেই সময়ের কিছু ঘটনা নিয়েই এই সিনেমার গল্প। যদিও হৃদি হক বলছেন, ‘এটি আমাদের পরিবারেরই গল্প।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাকী ইনাম, মামুনুর রশীদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, তৌকির আহমেদ, ফেরদৌস, সারা যাকের, আবুল হায়াত, লিটু আনাম, তানজিকা আমিন, অর্ষা, পিন্টু ঘোষ প্রমুখ। এই সিনেমায় অভিনয় করছেন মামুনুর রশীদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, মুনমুন আহমেদ, শিল্পী সরকার অপু, ফেরদৌস, তারিন, লিটু আনাম, সজল, সাজু খাদেম, সানজিদা প্রীতি প্রমুখ। সিনেমাটি পরিচালনার পাশাপাশি অভিনয়ও করছেন হৃদি হক। লিটু আনাম অভিনয়ের পাশাপাশি সিনেমার শিল্প নির্দেশক ও কোরিওগ্রাফির কাজও করেছেন।