সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

বিয়ে করলেন সংগীতশিল্পী

অনলাইন ডেস্ক :

বিয়ে করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ফাতেমা তুয যাহরা ঐশী। পাত্র আরেফিন জিলানী সাকিব। গত শুক্রবার রাতে রাজধানীর গুলশানের একটি কনভেনশন হলে তাদের বিয়ে সম্পন্ন হয়। সেখানে তাদের দুই পরিবারের সদস্য ছাড়া শোবিজের অনেক তারকা উপস্থিত ছিলেন। এর আগে, একঝাঁক সংগীতশিল্পীর অংশগ্রহণে পরিবারের আয়োজনেই গত বুধবার অনুষ্ঠিত হয় ঐশীর অন্যরকম এক হলুদ সন্ধ্যা।

সদ্য প্রয়াত ঐশীর বাবার একটি চিঠি দিয়ে শুরু হয় হলুদ সন্ধ্যার আয়োজন। সে চিঠি শুনে কান্নায় ভেঙে পড়েন ঐশী। তবে মেঘ কাটতে দেরি হয়নি, লুইপার মজার উপস্থাপনায় মঞ্চে এসে হাজির হন লুঙ্গি পারভেজ (সংগীতশিল্পী পারভেজ সাজ্জাদ)। একে একে মজার সব পারফরমেন্সে মঞ্চে আসেন আনিকা, লুইপা, তূর্য, নাবিলা, সজল, পূজা, নাদিয়া ডোরা ও নিলয়। আড়াই বছরের পরিচয় ও বন্ধুত্বের পর ২ এপ্রিল আংটি বদল হয় ঐশী ও জিলানির। সংগীতশিল্পী পরিচয়ের বাইরে ঐশী এখন চিকিৎসক। অন্যদিকে, জিলানি পড়াশোনা শেষ করে যুক্ত হয়েছেন একটি ওষুধ কোম্পানিতে। পাশাপাশি অভিনয় ও মডেলিংও করেন তিনি।