সাম্প্রতিক
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তায় ফের বাড়ল তেলের দাম রাশিয়ায় নতুন করে ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির হাসিনা ও হাদি হত্যার আসামিদের দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবি ঢাকার চাষের মাছে কাদা-কাদা গন্ধ হয় কেন, কী করলে গন্ধ থাকবে না? জুলাই-পরবর্তী সাংস্কৃতিক পরিসর: পরিবর্তনের ইঙ্গিত কোথায়? সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ ডনের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তি সামিরা-আজিজের, দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর দেশে লোডশেডিংয়ের ভোগান্তি, এক বছরে ৩০ বার বন্ধ রামপাল বিদ্যুৎকেন্দ্র
Skip to content

দুই সিনেমা নির্মাণের ঘোষণা দিলেন ইকবাল

অনলাইন ডেস্ক :

ঢাকাই সিনেমার আলোচিত প্রযোজক মোহাম্মদ ইকবাল। পরিচালক হিসেবে প্রথম সিনেমা মুক্তি পর বেশ সুনাম কুড়িয়েছেন তিনি। ঈদে তার নির্মিত ‘রিভেঞ্জ’ সিনেমা মুক্তি পাবে। এর মধ্যে ‘ফাইটার’ ও ‘গুলশানের চামেলী’ শিরোনামের দুটি নতুন সিনেমার নির্মাণের ঘোষণা দিয়েছেন মোহাম্মদ ইকবাল। সংবামাধ্যমকে গত রোববার বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজক ও নির্মাতা মোহাম্মদ ইকবাল। তিনি বলেন, হাতে অনেকগুলো স্ক্রিপ্ট আছে। এর মধ্যে দুইটি স্ক্রিপ্ট খুব ভালো লেগেছে। তাই এ দুটি নিয়ে কাজ শুরু করেছি। ঈদের পরই দুটি সিনেমার শুটিং করব।

সিনেমাগুলোতে কে কে অভিনয় করবে? জানতে চাইলে তিনি বলেন, ‘তা এখনই বলতে চাই না। তবে বরাবরের মতো এবার থাকছে চমক। যা সময় নিয়েই প্রকাশ্যে আনতে চাই। ইচ্ছে আছে কয়েকদিন পর সংবাদ সম্মেলন করে বিষয়গুলো সামনে আনার। তখনই সকল শিল্পীদের নাম ঘোষণা করব।’ এদিকে ইকবালের পরিচালনায় ‘রিভেঞ্জ’ সিনেমার শুটিং সম্পন্ন হয়েছে। আসছে ঈদে এটি মুক্তি দেওয়া হবে বলে জানান এ নির্মাতা। এই সিনেমায় রোশান-শবনম বুবলী জুটি বেঁধে অভিনয় করছেন। অ্যাকশন সিনেমা ‘রিভেঞ্জ’ প্রযোজনা করছে এমডি ইকবালের প্রোডাকশন হাউজ সুনান মুভিজ।