সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

লালমনিরহাটে টিকটক ভিডিও বানাতে গিয়ে সড়কে প্রাণ গেল ২ বন্ধুর

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা-মহিপুর সড়কে টিকটক ভিডিও বানানোর সময় দুই বন্ধু ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন। এ সময় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১০ জুন) রাত ১১টার দিকে গঙ্গাচড়া শেখ হাসিনা দ্বিতীয় তিস্তা সেতুতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- লালমনিরহাটের কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর গ্রামের সাহিদুল মিয়ার ছেলে ওয়াজেদ আলী (১৮) ও একই গ্রামের আজির আলীর ছেলে শাহা আলম (১৭)।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে তিন বন্ধু তিস্তা সেতুতে চলন্ত মোটরসাইকেলে টিকটক করতে থাকে। এ সময় রংপুর থেকে বুড়িমারী যাওয়ার পথে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে তারা ছিটকে পড়ে।

পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে দুইজন মারা যান। অপর যুবক চিকিৎসাধীন রয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকরররা (তদন্ত) হাবিবুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

—-ইউএনবি