সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

সতীর্থদের বিদায় জানালেন রোনালদো

অনলাইন ডেস্ক :

রোনালদোর দল-বদলের গুঞ্জন নিয়ে ইউরোপের ফুটবল মুখরিত অনেক দিন। দল-বদলের ডেড লাইন ঘনিয়ে আসতে আসতেই জানা গেলো, জুভেন্টাস ছেড়ে-ই দিচ্ছেন পর্তুগিজ ফরোয়ার্ড! শুক্রবার এমন তথ্য দিয়েছেন, ইটালিয়ান জায়ান্টটির কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি। রোনালদো শুক্রবার অনুশীলন গ্রাউন্ডে এসে সতীর্থদের বিদায়ও বলে গেছেন। পাশাপাশি লকার রুম থেকে সব কিছু গুটিয়ে নিয়েছেন দেড় ঘণ্টার মিশনে! সংবাদ মাধ্যমকে অ্যালেগ্রি বলেছেন, ‘ রোনালদোর সঙ্গে কথা হয়েছে। সে বলেছে জুভেন্টাসে আর থাকতে চায় না। এই কারণে কালকের ম্যাচে ওকে রাখা হচ্ছে না। শুক্রবার সকালে রোনালদো অনুশীলনও করেনি।’ দল-বদলের শেষ মুহূর্তের নাটকীয়তায় সব আলোচনাই এখন রোনালদো আর এমবাপ্পেকে ঘিরে। রোনালদোর পরবর্তী ঠিকানা বলা হচ্ছে ম্যানচেস্টার সিটি। বুধবার জুভেন্টাসও বলেছে, তারা রোনালদোকে চলমান বাজারেই বেচে দিতে চায়। কিন্তু সেটি তখনই সম্ভব, যদি আগ্রহী ক্লাবগুলো শর্তপূরণ করতে পারে। বেশ কিছু ব্রিটিশ গণমাধ্যম দাবি করেছে, রোনালদোর এজেন্ট হোর্হে মেন্দেসের সঙ্গে যোগাযোগ করেছে ম্যানচেস্টার সিটি। সেখানে নাকি সমঝোতাতেও পৌঁছেছে দুই পক্ষ! এদিকে রোনালদোর এমন সিদ্ধান্তে মোটেও হতাশ হননি জুভেন্টাস কোচ অ্যালেগ্রি। তিনি বলেছেন, ‘আমি কোনওভাবেই হতাশ নই। কারণ এটা রোনালদোরই সিদ্ধান্ত। তিন বছর সে এখানে ছিল, দলে ভূমিকাও রেখেছে। পরিবর্তন আসবেই, এটাই জীবনের নিয়ম। কিন্তু জুভেন্টাস টিকে থাকবে।’