সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

কথার ফুলজুড়ি নয়, কাজের মাধ্যমে জনগণের মাঝে বেচে থাকতে চাই : শফি আহমদ

জেলা প্রতিনিধি, সিলেট :
সিলেট ৩ আসনের আসন্ন উপনির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব শফি আহমদ চৌধুরী বলেছেন, কথার ফুলজুরি নয়, কাজের মাধ্যমে জনগণের মাঝে বেঁচে থাকতে চাই। দীর্ঘ ৪২ বৎসরের রাজনৈতিক ও সামাজিক কার্যক্রমে জনগনই ছিলেন আমার মুল পুজি। এদের ভালোবাসা ও সহযোগিতা আমাকে প্রেরনা জুগিয়েছে। আসন্ন নির্বাচনে একজন প্রার্থী হিসেবে যোগ্যতার মাপকাটিতে বিবেচনা করে আপনাদের একজন খাদেম হিসেবে যদি নির্বাচিত করেন তবে অতীতের মত সিলেট ৩ আসনের প্রতিটি জনপদের বাসিন্দাদের মতামতের গুরুত্ব দিয়ে এ আসনে একটি আধুনিক ও মডেল আসনে পরিনত করব ইনশাআল্লাহ। তাই বৃহত্তর স্বার্থে ৪ তারিখের নির্বাচনে বাস গাড়ী মার্কায় ভোট দেওয়ার জন্য উপস্থিত সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।
তিনি ২৬ আগস্ট বৃহস্পতিবার রাতে দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের আলীনগর গ্রামে আয়োজিত নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিশিষ্ট মুরব্বী মোঃ আব্দুল মুতলিব এর সভাপতিত্বে সভায় এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের জনসাধারণ অংশ গ্রহণ করেন।