সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

মুক্তি পেল নুসরাতের ‘সুরঙ্গ’-এর গান

অনলাইন ডেস্ক :

ঢাকাই শোবিজের জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার “সুরঙ্গ” সিনেমার গান প্রকাশ পেয়েছে। আসন্ন ঈদ-উল-আজহায় সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। গত সোমবার বিকেল ৪টার দিকে ওটিটি প্ল্যাটফর্ম “চরকি”র ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পেয়েছে। গানে বোল্ড অবতারে নুসরাতকে কোমর দোলাতে দেখা গেছে। তার সঙ্গে ছিলেন সিনেমাটির নায়ক আফরান নিশো। আরাফাত মহসীন নিধির সুর-সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন কণা। এই গানে ফারিয়ার সঙ্গে প্রায় ৪০০ নৃত্যশিল্পী অংশ নিয়েছেন বলে জানিয়েছেন নির্মাতা রায়হান রাফি। তিনি বলেন, “এখানে মোটামুটি বাজেটের যেসব ছবি তৈরি হয়, এমন একটি সিনেমার অর্ধেক বাজেট খরচ হয়ে গেছে এই একটা গানে।”এ বছরের ফেব্রুয়ারিতে “সুড়ঙ্গ”’ সিনেমার মহরত হয়। এরপর মার্চ থেকে ঢাকার অদূরে সিলেটের সুনামগঞ্জ, চট্টগ্রাম এবং সর্বশেষ ঢাকায় এর শুটিং হয়। শুটিং-সম্পাদনা শেষে এখন চলছে রঙ বিন্যাসের কাজ।

সম্প্রতি কলকাতায় মুক্তি পেয়েছে এই অভিনেত্রীর সিনেমা “আবার বিবাহ অভিযান”। এতে নুসরাত ছাড়াও রয়েছেন কলকাতার অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য ও অঙ্কুশ হাজরা। মুক্তির অপেক্ষায় রয়েছে নুসরাতের “রকস্টার”। এখন কাজ করছেন “পাতালঘর” ও “ফুটবল ৭১” নামে দুটি সিনেমায়। এ ছাড়া গত সপ্তাহে পশ্চিমবঙ্গে বাবা যাদবের পরিচালনায় নাম চূড়ান্ত না হওয়া একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।