সাম্প্রতিক
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তায় ফের বাড়ল তেলের দাম রাশিয়ায় নতুন করে ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির হাসিনা ও হাদি হত্যার আসামিদের দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবি ঢাকার চাষের মাছে কাদা-কাদা গন্ধ হয় কেন, কী করলে গন্ধ থাকবে না? জুলাই-পরবর্তী সাংস্কৃতিক পরিসর: পরিবর্তনের ইঙ্গিত কোথায়? সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ ডনের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তি সামিরা-আজিজের, দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর দেশে লোডশেডিংয়ের ভোগান্তি, এক বছরে ৩০ বার বন্ধ রামপাল বিদ্যুৎকেন্দ্র
Skip to content

ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘রক্তজবা’

অনলাইন ডেস্ক :

সিনেমা হল নয়, ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে মুক্তি পেতে যাচ্ছে নুসরাত ইমরোজ তিশা ও শরিফুল রাজ অভিনীত সিনেমা ‘রক্তজবা’। আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এ সিনেমাটি মুক্তি দেয়া হচ্ছে যা ২৫ টাকা দিয়ে সাবস্ক্রাইব করে আইস্ক্রিন থেকে উপভোগ করতে পারবে দর্শক। এক বিজ্ঞপ্তিতে আইস্ক্রিন জানিয়েছে, একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে আসা একটি চিঠিকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে ‘রক্তজবা’। যে চিঠির মাধ্যমে শিক্ষক ফিরে যান একযুগ আগে। অতিত এবং চলমান ঘটনার মিশেলে একে একে উন্মোইত হতে থাকে নানান রহস্য।

নিয়ামুল মুক্তা পরিচালিত ‘রক্তজবা’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আরও অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, জয়িতা মহলানবিশ, অরিত্র আরিয়া, কামরুল জিন্নাহ, উজ্জ্বল কবির হিমু, কাজী তানভির, অপু প্রমুখ। সিনেমাটির ক্রিয়েটিভ প্রযোজক হলেন ‘জালালের গল্প’ ছবির নির্মাতা আবু শাহেদ ইমন। কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন মুহাম্মাদ তাসনীমুল হাসান। চিত্রগ্রহণ করছেন বরকত হোসাইন পলাশ। শিল্প নির্দেশনা দিয়েছেন কাজী তানভীর রশিদ অপু। শব্দ সংযোজন ও মিউজিক করেছেন রিপন নাথ।