সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

ডেঙ্গু: একদিনে আরও ২৬৫ রোগী হাসপাতালে

প্রতিদিন বাড়ছে ডেঙ্গু প্রভাব। রাজধানীর খিলগাঁও মাটির মসজিদ এলাকা থেকে একই পরিবারের দুই সন্তান আয়শা ও মোহাম্মদ রাজধানীর হলিফ্যামেলি রেড ক্রিসেন্ট হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন।

নিজস্ব প্রতিবেদক :

গত ২৪ ঘণ্টায় ২৬৫ জন নতুন ডেঙ্গু রোগীকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এই তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত প্রায় ১ হাজার ১১১ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে ৯৬৭ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং বাকিরা ঢাকার বাইরে আছেন।

প্রতিদিন বাড়ছে ডেঙ্গু প্রভাব। রাজধানীর হলিফ্যামেলি রেড ক্রিসেন্ট হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন এক শিশু।

নতুন রোগীর মধ্যে ২১৪ জনকে ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত জানুয়ারি থেকে এ পর্যন্ত রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ৪১ জনের মৃত্যুর তথ্য পাঠানো হয়েছে।

জানুয়ারি থেকে প্রায় ৯ হাজার ৫৬৯ জন রোগী ডেঙ্গু নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৮ হাজার ৪১৫ জনকে সুস্থ হওয়ার পর ছেড়ে দেয়া হয়েছে।