সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

ব্রাক্ষণবাড়িয়ায় ট্রলার ডুবির ঘটনায় আটক ৩

জেলা প্রতিনিধি :

ব্রাক্ষণবাড়িয়ার বিজয়নগরে বালুবোঝাই ট্রলারের সাথে সংঘর্ষে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় চালকসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকালে বিজয়নগর উপজেলার চরইসলামপুর থেকে তাদের আটক করে স্থানীয় জনতা। পরবর্তীতে তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়।
আটকৃতরা হলেন- জেলার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের ষোলাবাড়ি এলাকার আবজল মিয়ার ছেলে জামির মিয়া (৩৫), কাশেম মিয়ার ছেলে মো. খোকন (২২) ও মৃত আব্দুল করিমের ছেলে মো. রাসেল (১৮)। এদের মধ্যে জামির বালুবোঝাই ট্রলারের চালক। বাকি দুজন তার সহযোগী।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা জানান, ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টাকালে বালুবোঝাই ট্রলারের চালকসহ তিনজনকে আটক করা হয়। তাদের পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার বিকাল ৫টার দিকে বিজয়নগরে বালুবোঝাই ট্রলারের সাথে সংঘর্ষে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তায় এবং ফায়ার সার্ভিসের তৎপরতায় এখন পর্যন্ত ২২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।