সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

এবার আরজে কিবরিয়ার মুখোমুখি জায়েদ খান

অনলাইন ডেস্ক :

আরজে কিবরিয়ার মুখোমুখি হলেন চিত্রনায়ক জায়েদ খান। ঈদ আয়োজনে নেক্সাস টেলিভিশনে এই সময়ের জনপ্রিয় তারকাদের নিয়ে আয়োজন করেছে ‘দ্য আরজে কিবরিয়া শো’। অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের ছয় দিন রাত ৯টায়। ৪০ মিনিটব্যাপী এ অনুষ্ঠানের একটি পর্বে থাকবেন চিত্রনায়ক জায়েদ খান। একাধিক পর্বে সাজানো এর প্রতিটি পর্বে থাকবেন একজন অতিথি।

জায়েদ খান ছাড়াও অতিথিরা হলেন চিত্রনায়িকা বুবলী, নুসরাত ফারিয়া, চিত্রনায়ক শরীফুল রাজ, ফুড  ভ্লগার রাফসান ও এনিমেটর শামীমা শ্রাবণী। অনুষ্ঠানের প্রযোজক শারমিন দীপ্তি বলেন, ‘আরজে কিবরিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানটি দর্শকদের কাছে ভীষণ ভালো লাগবে বলে আমার বিশ্বাস। এ এক নতুন আইডিয়া, না দেখলে বোঝানো যাবে না। আরজে কিবরিয়ার মাধ্যমে জানা যাবে সেলিব্রিটিদের অজানা অধ্যায়। অনুষ্ঠানটি দর্শকদের ভালো লাগায় আচ্ছন্ন করবে এতে কোনো সন্দেহ নেই।’