সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ওপারেও দেখা যাবে ‘সুড়ঙ্গ’

অনলাইন ডেস্ক :

দেশের পাশাপাশি ওপার বাংলায়ও জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। আসছে ঈদে নিশো অভিনীত ‘সুড়ঙ্গ’ সিনেমাটি মুক্তি পাচ্ছে। ওপার বাংলায় সিনেমাটি মুক্তি দেখা হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করে পশ্চিমবঙ্গের খ্যাতনামা প্রযোজনা ও পরিবেশক প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ) ফেসবুক পেজে একটি পোস্টার প্রকাশ করে লিখেছে: ‘আফরান নিশো শিগগিরই আসছে এবার বড় পর্দায়। রায়হান রাফির সবচেয়ে প্রতীক্ষিত সিনেমা ‘সুড়ঙ্গ’ নিয়ে। দেখা হবে সিনেমা হলে।’ বিষয়টি নিয়ে নির্মাতা রায়হান রাফি বলেন, সুড়ঙ্গ কলকাতাসহ পশ্চিমবঙ্গের সিনেমা হলগুলোতে দেখা যাবে। এটা সত্যি আনন্দের খবর। আমরা আশা করছি সেখানে ভালো সাড়া পাব।

সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে সিনেমাটির আইটেম গান ‘কলিজা আর জান’। মুক্তির পরপরই দারুণ সাড়া ফেলেছে গানটি। এই গানে ঝড় তুলেছেন দুই বাংলার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। তার সঙ্গে গানের তালে কোমর দুলিয়েছেন আফরান নিশোও। ‘সুড়ঙ্গ’ সিনেমায় নিশোর সঙ্গে জুটি বেঁধেছেন তমা মির্জা। এটি চরকি ও আলফা আইয়ের যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফী। যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ্ দৌলা ও রায়হান রাফি।