সাম্প্রতিক
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তায় ফের বাড়ল তেলের দাম রাশিয়ায় নতুন করে ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির হাসিনা ও হাদি হত্যার আসামিদের দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবি ঢাকার চাষের মাছে কাদা-কাদা গন্ধ হয় কেন, কী করলে গন্ধ থাকবে না? জুলাই-পরবর্তী সাংস্কৃতিক পরিসর: পরিবর্তনের ইঙ্গিত কোথায়? সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ ডনের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তি সামিরা-আজিজের, দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর দেশে লোডশেডিংয়ের ভোগান্তি, এক বছরে ৩০ বার বন্ধ রামপাল বিদ্যুৎকেন্দ্র
Skip to content

পাটুরিয়া ঘাটে যানবাহন ও যাত্রীর চাপ কম

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে মঙ্গলবার সকালে ঈদে ঘরমুখো যাত্রী ও যানবাহনের চাপ তুলনামূলক কম ছিল। পদ্মাসেতু চালু হওয়ার পর থেকে টার্মিনালটিতে যানবাহন ও যাত্রী কমেছে।

তবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) শাহ মো. খালেদ নেওয়াজ জানিয়েছেন, ঈদে যাত্রী ও যানবাহন নির্বিঘ্নে পারাপারের জন্য ফেরির সংখ্যা বাড়িয়ে ১৮টি করা হয়েছে।

তিনি আরও জানান, ঢাকা থেকে যাত্রীদের পারাপারের সুবিধার্থে কর্তৃপক্ষ ওপার থেকে খালি ফেরিগুলো ফিরিয়ে আনছে।

এছাড়া পাটুরিয়ার পাঁচটি ঘাট সংস্কার করা হয়েছে এবং পুরোপুরি চালু রাখা হয়েছে।

বিআইডব্লিউটিসি কর্মকর্তা জানান, কোরবানির পশুবোঝাই ট্রাক বহনের জন্য একটি বিশেষ ফেরির ব্যবস্থা করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জুন) থেকে ঈদের তিনদিন পর পর্যন্ত পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ রাখার ঘোষণা থাকলেও যানজট না থাকায় ট্রাক চলাচল স্বাভাবিক রেখেছে কর্তৃপক্ষ।

পুলিশ সুপার গোলাম আজাদ খান জানান, কোরবানির পশু বহনকারী ট্রাক নির্বিঘ্নে চলাচলের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

যেকোনো ধরনের চাঁদাবাজি ঠেকাতে সড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

—-ইউএনবি