সাম্প্রতিক
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তায় ফের বাড়ল তেলের দাম রাশিয়ায় নতুন করে ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির হাসিনা ও হাদি হত্যার আসামিদের দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবি ঢাকার চাষের মাছে কাদা-কাদা গন্ধ হয় কেন, কী করলে গন্ধ থাকবে না? জুলাই-পরবর্তী সাংস্কৃতিক পরিসর: পরিবর্তনের ইঙ্গিত কোথায়? সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ ডনের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তি সামিরা-আজিজের, দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর দেশে লোডশেডিংয়ের ভোগান্তি, এক বছরে ৩০ বার বন্ধ রামপাল বিদ্যুৎকেন্দ্র
Skip to content

ঈদে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করলে ব্যবস্থা নেওয়া হবে: ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক মঙ্গলবার বলেছেন, ঈদে ঘরে ফেরা যাত্রীরা অতিরিক্ত ভাড়া আদায় বা হয়রানির বিষয়ে কোনো অভিযোগ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

সড়কের পরিস্থিতি ভালো দাবি করে ডিএমপি প্রধান বলেন, কয়েকটি গাড়ির বিরুদ্ধে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ম্যাজিস্ট্রেট তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন।

মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, দূরপাল্লার যানবাহনের মালিকদের চার্ট অনুযায়ী ভাড়া নিতে বলা হয়েছে।

সতর্কতা জারি করে ডিএমপি কমিশনার তরুণদের ফাঁকা রাস্তায় গাড়ি বা মোটরবাইক চালানো থেকে বিরত থাকতে বলেছেন।

তিনি বলেন, ‘এটি ঠেকাতে রাস্তায় ব্যারিকেড বসানো হবে।’

নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে তিনি বলেন, ঈদুল আজহাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী ঢাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে, রাজধানীর বিভিন্ন গলিতে ডিবি পুলিশ টহল দেবে।

তিনি বলেন, শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসিটিভি ক্যামেরা বসানো হবে।

তিনি বাড়িগামী যাত্রীদের বাড়ি থেকে বের হওয়ার আগে তাদের মূল্যবান অলংকার, নগদ টাকা এবং অন্যান্য জিনিস নিরাপদ স্থানে রাখার আহ্বান জানান।

তিনি আরও বলেন, আমরা চোর ও মাদক চক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছি এবং এ পর্যন্ত ৬০০ পেশাদার অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপি কমিশনার বলেন, গরুর হাটে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং গরুর হাটে যানজটের বিষয়ে পুলিশ সতর্ক থাকবে।

এছাড়া গরুর হাটে জাল নোট চেকিং মেশিন বসানো হয়েছে বলে জানান তিনি।

—-ইউএনবি