সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

শেরপুরের ঝিনাইগাতীতে দুই কেজি গাঁজাসহ এক যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি, শেরপুর (ঝিনাইগাতী) :

শেরপুরের ঝিনাইগাতীতে দুই কেজি গাঁজাসহ রাসেল (১৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ। গতকাল (২৬শে জুন) রাতে উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের রাঙ্গামাটিয়া এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত রাসেল উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের দেবোত্তরপাড়া গ্রামের বাসিন্দা মৃত মজিবর রহমানের ছেলে।

ঝিনাইগাতী থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে মালিঝিকান্দা ইউনিয়নের তিনানী মাঠখোলা এলাকায় অভিযান চালায় ঝিনাইগাতী থানা পুলিশ। এসময় দুই কেজি নেশা জাতীয় মাদকদ্রব্য শুকনা গাঁজাসহ রাসেলকে গ্রেফতার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুই মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। এ ঘটনায় ঝিনাইগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার (২৭শে জুন) দুপুরে তাকে শেরপুর কোর্টে প্রেরণ করা হয়।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইঁয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক নির্মুলে সব ধরণের অভিযান অব্যাহত থাকবে।