সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

দীর্ঘ বিরতির পর নাটকে স্পর্শিয়া, সঙ্গী ফারহান

অনলাইন ডেস্ক :

এক সময়ে নাটকের ব্যস্ত অভিনেত্রী ছিলেন অর্চিতা স্পর্শিয়া। এখন চলচ্চিত্রের দিকেই মনোযোগী তিনি। দেখা যায় ওটিটির কাজেও। এর আগে জানিয়েছিলেন নাটক একেবারেই ছেড়েছেন তিনি। কিন্তু ছাড়া আর হলো কই! দীর্ঘদিন পর একসঙ্গে দুইটি নাটকে অভিনয় করলেন স্পর্শিয়া। যার একটি ‘জুতা নিজ দায়িত্বে রাখিবেন’; অন্যটি ‘এই গল্পের নাম কী?’। দুটিতেই স্পর্শিয়ার বিপরীতে আছেন এ সময়ের জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান। দুটি নাটকই নির্মাণ করেছেন মাবরুর রশিদ বান্নাহ। এই নাটকের মাধ্যমে প্রায় সাত বছর পর নির্মাতা মাবরুর রশিদ বান্নাহর দুটি নাটকে অভিনয় করলেন অর্চিতা স্পর্শিয়া। দীর্ঘদিন পর নাটকে ফেরা নিয়ে স্পর্শিয়া বলেন, ‘নাটক আমি সত্যিই করছি না।

তবে বান্নাহ ভাইয়ের নাটক তো; না করা যাবে না। তাঁর সঙ্গে দীর্ঘ সাত বছর পর কাজ করলাম। দুটি নাটকেই আমার সহশিল্পী ফারহান। যিনি এ সময়ের জনপ্রিয় একজন অভিনেতা। মজার বিষয় হচ্ছে, আমি যখন নাটক ছেড়ে দিই তখন ফারহান সবে নাটকে অভিনয় শুরু করেন। দুটি কাজই গল্পনির্ভর। আশা করি, দর্শকের পছন্দ হবে।’ এদিকে স্পর্শিয়া অভিনীত সর্বশেষ সিনেমা ‘ফিরে দেখা’ মুক্তি পায় গত মাসে। অভিনেত্রী রোজিনা পরিচালিত সিনেমাটিতে স্পর্শিয়ার বিপরীতে অভিনয় করেন নিরব।