সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

জুনিয়র এনটিআরের সঙ্গী এবার পল্লবী

অনলাইন ডেস্ক :

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক জুনিয়র এনটিআর। ২০১৬ সালে পরিচালক কোরাতলা শিবা তাকে নিয়ে নির্মাণ করেন ‘জনতা গ্যারেজ’ সিনেমা। অর্ধযুগ পর এ নায়ককে নিয়ে ফের নির্মাণ করছেন ‘এনটিআর৩০’ শিরোনামে একটি সিনেমা। বর্তমানে এ সিনেমার নাম রাখা হয়েছে ‘দেভারা’। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন জুনিয়র এনটিআর। তার বিপরীতে চূড়ান্ত করা হয়েছে শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরকে। এবার সিনেমাটিতে যুক্ত হতে যাচ্ছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। এতে জুনিয়র এনটিআরের স্ত্রীর চরিত্রে দেখা যাবে তাকে। টলিউড ডটনেট জানিয়েছে, সিনেমাটিতে জুনিয়র এনটিআরের স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন সাই পল্লবী।

সিনেমাটিতে জুনিয়র এনটিআরের বিপরীতে দ্বিতীয় কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করবেন তিনি। সাই পল্লবীর এই অংশ ফ্ল্যাশব্যাকে দেখানো হবে। ‘দেভারা’ সিনেমায় সাই পল্লবীর অভিনয় করতে যাওয়ার খবর সোশ্যাল মিডিয়াতেও ভেসে বেড়াচ্ছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি নির্মাতা কিংবা সাই পল্লবী। সাই পল্লবী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘গার্গি’। গৌতম রামচন্দ্রন পরিচালিত এ সিনেমা গত বছরের ১৫ জুলাই মাসে মুক্তি পায়। তা ছাড়াও একই বছরে বেশ কিছু ব্যবসাসফল সিনেমা উপহার দেন এই নায়িকা। বর্তমানে তামিল ভাষার ‘এসকে২৪’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।