সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

দুই দিনে ১ কোটি রুপি আয় করল ‘চেহরে’

অনলাইন ডেস্ক :

করোনা মহামারির কারণে দীর্ঘদিন প্রেক্ষাগৃহ বন্ধ ছিল। এই সময় ডিজিটাল প্ল্যাটফর্মে সিনেমা মুক্তি দিয়েছেন নির্মাতারা। সম্প্রতি আবারো প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তি শুরু হয়েছে। অমিতাভ বচ্চন ও ইমরান হাশমি অভিনীত সিনেমা ‘চেহরে’। শুক্রবার ভারতের ১ হাজার পর্দায় মুক্তি পেয়েছে এটি। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, দর্শকের প্রশংসা কুড়ালেও বক্স অফিসে সিনেমাটির শুরুটা খুব বেশি ভালো হয়নি। প্রথম দিন এটি ৫০ লাখ রুপি আয় করেছে। পরদিন অর্থাৎ শনিবার আরো ৫০ লাখ রুপি যোগ করেছে এটি। সবমিলিয়ে দুই দিনে সিনেমার আয় দাঁড়িয়েছেন ১ কোটি রুপি। মিস্ট্রি-থ্রিলার ঘরানার ‘চেহরে’ সিনেমায় অমিতাভ বচ্চন-ইমরান হাশমি ছাড়াও অভিনয় করছেনÑ রিয়া চক্রবর্তী, ক্রিস্টাল ডিসুজা, আনু কাপুর, দ্রিতিমান চ্যাটার্জি প্রমুখ। এটি পরিচালনা করেছেন রুমি জাফরি।