সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ভুলভাবে আমার বক্তব্যকে উপস্থাপন করা হয়েছে: নিশো

অনলাইন ডেস্ক :

সম্প্রতি সিনেমায় অভিষেক হয়েছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর। গেলো ঈদে মুক্তি পায় তার অভিনীত ‘সুড়ঙ্গ’ সিনেমা। এরইমধ্যে তার একটি মন্তব্যকে ঘিরে চারদিকে ব্যাপক আলোচনা চলছে। এক সাক্ষাৎকারে নিশো বলেন, আমি তো সো-কল্ড ওই হিরো না যে, বিয়ে করে বউয়ের কথা বলব না। বাচ্চার কথা বলব না। তার এমন বক্তব্য ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকে ইঙ্গিত করেছেন বলে অনেকেই মনে করছেন। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন নিশো। এ অভিনেতা বলেন, কাউকে ইঙ্গিত করে কথাটি বলিনি। না বুঝে আমার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। আসলে আমি নিজের কথাই বুঝিয়েছি। নিশো বলেন, আমাদেরকে শেখানো হতো নিজের ব্যক্তিগত বিষয়গুলো না বলার জন্য। প্রেমের কথা বললে মেয়েরা পছন্দ করবে না। দর্শক পছন্দ করবে না। এই কথাটাই বলেছি যে ওই সো-কল্ড হিরোইজম তো ফলো করি না। ওই হিরো আমি না যে, বিয়ের কথা বলা যাবে না। বউয়ের কথা বলা যাবে না। বাচ্চার কথা বলা যাবে না বা বয়সের কথা বলা যাবে না।

তিনি আরও বলেন, আমি হিরোটাও হতে চাই না, যে কি না মানুষের কাছাকাছি পৌঁছাতে পারবে না। অভিনয়টা আমার অবজারভেশন থেকে আসে। এটা আমার দর্শন। আমি আমার কথা বলেছি। আমি একজন অভিনেতা। বয়স, বউ-বাচ্চা নিয়ে কখনো চাপ ফিল হয় নাই। তাই কথা প্রসঙ্গে আমি ওই ফিলোসফির কথা বলেছি যে, কিন্তু আমি এই জেনারেশনের অভিনেতা। ওই ফিলোসফিটা মেইনটেইন করতে চাই না। এখন এটা যদি কেউ ভেবে থাকেন যে, কাউকে ইঙ্গিতপূর্ণভাবে বলেছি, আমি ওখানে কারো নামও নিইনি। এটাকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।