সাম্প্রতিক
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তায় ফের বাড়ল তেলের দাম রাশিয়ায় নতুন করে ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির হাসিনা ও হাদি হত্যার আসামিদের দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবি ঢাকার চাষের মাছে কাদা-কাদা গন্ধ হয় কেন, কী করলে গন্ধ থাকবে না? জুলাই-পরবর্তী সাংস্কৃতিক পরিসর: পরিবর্তনের ইঙ্গিত কোথায়? সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ ডনের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তি সামিরা-আজিজের, দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর দেশে লোডশেডিংয়ের ভোগান্তি, এক বছরে ৩০ বার বন্ধ রামপাল বিদ্যুৎকেন্দ্র
Skip to content

শাকিবকে নিয়ে কাজ করতে চান চয়নিকা

অনলাইন ডেস্ক :

শাকিব খান প্রসঙ্গে চয়নিকা বলেন, ‘তিনি হলেন সুপারস্টার। তাকে নিয়ে কাজ করতে চাই, তিনি চাইলেই হবে। এর মধ্যে আমরা গল্প নিয়েও আলাপ করেছি।’ ‘প্রিয়তমা’ সিনেমাটিও দেখেছেন চয়নিকা। হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ সিনেমায় সুমন চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। আর ইতি চরিত্রে দেখা গেছে ইধিকা পালকে। সিনেমাটি প্রসঙ্গে চয়নিকার ভাষ্য: ‘আমি তো রোমান্টিক গল্পের নির্মাতা। তাই, সুমন ও ইতির ভালোবাসার গল্পটা আমাকে টেনেছে।’ ঈদুল আজহায় মুক্তি পেয়েছে চয়নিকা নির্মিত সিনেমা ‘প্রহেলিকা’। এ সিনেমার মাধ্যমে আট বছর পর বড় পর্দায় ফিরেছেন মাহফুজ আহমেদ।

তার বিপরীতে হালের ক্রেজ শবনম বুবলী। সিনেমাটি মুক্তির পর মাহফুজ-বুবলী জুটির প্রশংসা করেছেন অনেকে। নব্বই দশকের গল্পে নির্মিত হয়েছে ‘প্রহেলিকা’। দর্শক সাড়ায় মাহফুজ-বুবলী জুটি নিয়ে নতুন করে ভাবছেন চয়নিকা নিজেই। জানালেন, বিশ দশকের গল্প নিয়ে মাহফুজ ও বুবলীকে জুটি করে আরও একটি সিনেমা নির্মাণ করতে চান তিনি। ঈদে মুক্তি পাওয়া চয়নিকার ‘প্রহেলিকা’ ও হিমেল আশরাফের ‘প্রিয়তমা’ সিনেমা দুটি বেশ ভালো যাচ্ছে। সিনেপ্লেক্সে ‘প্রহেলিকা’র দর্শক বাড়ছে। অন্যদিকে সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স-সমান তালে দর্শক টানছে ‘প্রিয়তমা’।