সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ইনস্টাগ্রামে রহস্যময় সানি লিওন

অনলাইন ডেস্ক :

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন বলিউড অভিনেত্রী সানি লিওন। আর সেই ছবির ক্যাপশনে লিখেছেন, ‘এটি একটি বিশাল স্ক্রিপ্ট। দুর্দান্ত হতে চলেছে!’ এমন রহস্যময় ছবি ও ক্যাপশন দেখে কৌতূহল সৃষ্টি হয়েছে নেটিজেনদের মধ্যে। কারণ ছবিতে দেখা যায়, ক্যাজুয়াল কালো এবং সাদা পোশাকে স্ক্রিপ্ট পড়ছেন এই অভিনেত্রী। দুর্দান্ত এ ছবিতে দারুণ সব মন্তব্য করেছেন নেটিজেনরা। এক ভক্ত লিখেছেন, ‘উচ্ছ্বসিত’। আরেকজন মন্তব্য করেছেন, ‘বিউটি ফর এভার’। এছাড়া সানি লিওন তার ‘কেনেডি’ সিনেমাতে চার্লি চরিত্রে অসাধারণ অভিনয়ের জন্য প্রচুর প্রশংসা পেয়েছেন। শুধু তাই নয়, ভক্তরা সিনেমাটির প্রেক্ষাগৃহে মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

‘কেনেডি’ সিনেমাটি কান ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৩-এ স্ট্যান্ডিং ওভেশন পেয়েছে এবং কান ২০২৩ সালে মধ্যরাতের স্ক্রীনিংয়ের সময় প্রিমিয়ার হয়েছিল। এ সিনেমাটি একটি নিদ্রাহীন সাবেক পুলিশকে ঘিরে নির্মাণ করা। এতে সেই পুলিশকে দীর্ঘদিন ধরে মৃত বলে মনে করা হয়েছিল, কিন্তু এখনো দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার জন্য কাজ করছে এবং মুক্তির সন্ধান করছে। সানির হাতে এখন একাধিক কাজ রয়েছে এবং দর্শকদের জন্য সানি কি কাজ করেছে তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে ভক্তরা।