সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

হিন্দি বলে চমকে দিলেন টম ক্রুজ

অনলাইন ডেস্ক :

হলিউড অভিনেতা টম ক্রুজের ‘ইমপসিবল’ বলে কিছু নেই। অকপটে হিন্দি ভাষায় কথা বলে এবার তেমন প্রমাণই দিলেন এই অভিনেতা। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে পড়লে তা দেখে মুগ্ধ নেটিজেনরা। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বুধবার ভারতে মুক্তি পাবে টম অভিনীত সিনেমা ‘মিশন ইমপসিবল: ডেড রেকনিং পার্ট ওয়ান’। সম্প্রতি সিনেমাটির প্রচারে এক গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন হলিউডের এই হার্টথ্রব। অনুষ্ঠানের এক পর্যায় সঞ্চালক অভিনেতাকে বলেন, আপনার কাছে কোনো কিছুই তো ‘ইমপসিবল’ নয়। আপনি খুব ভালো ফ্রেঞ্চ বলতে পারেন। আমি ভাবছিলাম, এবার লোকটা আমার সঙ্গে হিন্দি বলতে শুরু করবে নাকি! তার মুখের কথা শেষ না হতেই জবাবে টম বলেন, আপনি চাচ্ছেন আমি হিন্দি বলি, অবশ্যই বলব।

এরপরই সঞ্চালক টম ক্রুজকে বলেন, নমস্তে, আপ ক্যায়সে হ্যায়? তাকে অনুকরণ করে একই কথা বলে ওঠেন হলিউডের এই সুপারস্টার। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে পছন্দের তারকার মুখে হিন্দি শুনে ভীষণ মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। ৬১ বছর বয়সে এসে এখনও নারীদের হৃদয়ে নিজের জায়গা ধরে রেখেছেন টম। সিনেমার শুটিংয়ে এখনও স্টান্ট করতে পিছপা হন না এই অভিনেতা। খুব কম ক্ষেত্রেই স্ট্যানম্যানের সাহায্য নেন।