সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

সাড়া ফেলেছে ‘বারবি’

অনলাইন ডেস্ক :

বিশ্বজুড়ে গ্রেটা গারউইগের ‘বারবি’ ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। প্রথম প্রিমিয়ারও মুগ্ধ করেছে দর্শক সমালোচকদের। সামাজিক মাধ্যমে অনেকেই এই সিনেমাকে ‘ক্লাসিক’ বলছেন। নির্বাচিত অতিথিদের নিয়ে প্রিমিয়ারের আয়োজন করেছিল ওয়ার্নার ব্রাদার্স। তারা সামাজিক মাধ্যমে ইতিবাচক রিভিউ দিয়েছেন। চলচ্চিত্র সমালোচকদের অনেকেই মনে করছেন রায়ান গসলিং এই ছবির জন্য অস্কার পাওয়ার যোগ্য। বিনোদন বিষয়ক সাইট কলিডারের চলচ্চিত্র সমালোচক পেরি নেমিরফ টুইটারে বলেন, ‘আমি বারবি দেখেছি! গ্রেটা গারউইগের অভিনয় নৈপুণ্য অবিশ্বাস্য। বিশেষ করে কস্টিউম এবং প্রোডাকশন ডিজাইনের কাজ চমৎকার হয়েছে। যা দেখলে সত্যিকারের বারবি এবং তার পৃথিবীর কথা মনে হয়।’

‘বারবি’ সিনেমার ট্রেলারে দেখা যায়, বারবি মার্গট রবি হঠাৎ বুঝতে পারেন তিনি হিল জুতা ফেলে এসেছেন পৃথিবীতে। সেই জুতা খুঁজতে তিনি পৃথিবীতে আসেন। সেখানে হলিউড তারকা রায়ান গসলিংকে সঙ্গে নিয়ে জুতা খুঁজতে গিয়ে পার্টিতে নাচ-গান এবং খেলাধুলা ও মারামারিতে জড়িয়ে যান তারা। এরপর তাদের মাঝে গড়ে ওঠে প্রেমের সম্পর্কও। মার্গট রবি ও রায়ান গসলিং ছাড়াও এই ছবিতে আছেন সংগীত তারকা ডুয়া লিপা এবং হলিউড তারকা ইসা রে। ২১ জুলাই মুক্তি পাবে এই ছবি। সূত্র: হিন্দুস্তান টাইমস