সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

স্পর্শিয়াকে নিয়ে পদ্মার পাড়ে নিরব

অনলাইন ডেস্ক :

সম্প্রতি নিরব-স্পর্শিয়া জুটির ‘ফিরে দেখা’ সিনেমাটি মুক্তি পায়। এবার এই জুটি নতুন সিনেমায় নাম লেখালেন। শফিকুল আলমের পরিচালনায় ‘সুস্বাগতম’ সিনেমায় দেখা যাবে তাদের। এরইমধ্যে রাজবাড়ীর গোয়ালন্দের পদ্মাপাড়ে এর দৃশ্যধারণ শুরু হয়েছে। ‘সুস্বাগতম’ সিনেমায় এমন একটি মেয়ের গল্প বলা হবে যে পাইলট হওয়ার স্বপ্নে দিনরাত এক করে ফেলে। সিনেমাটিতে হাসান চরিত্রে অভিনয় করছেন নিরব। এতে যুবক চরিত্রের লুক আনতে ছাঁটতে হয়েছে শখের লম্বা চুল ও দাড়ি।

এ প্রসঙ্গে নিরব বলেন, এই সিনেমায় আমাকে দুটি বয়সের চরিত্রে দেখা যাবে। যুবক বয়সের লুকের প্রয়োজনেই চুল ও দাড়ি কাটতে হয়েছে। অভিনয় আমার কাছে সব। চরিত্র হয়ে ওঠার জন্য যেকোনো কিছু করতে প্রস্তুত আমি। ‘সুস্বাগতম’ সিনেমায় একইসঙ্গে মা ও মেয়ের চরিত্রে দেখা যাবে স্পর্শিয়াকে। শুটিংয়ের প্রথম দিনেই বৃষ্টিতে ভিজেছেন তারা। নদীতে ডুবতেও বসেছিলেন স্পর্শিয়া। তাকে উদ্ধার করে নিয়ে আসেন নিরব। নিরব ও স্পর্শিয়া জুটির দ্বিতীয় সিনেমা এটি।