সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

প্রশংসায় ভাসছে ‘কবর’

অনলাইন ডেস্ক :

গতানুগতিক কাজের বাইরে গল্প নির্ভর কাজের দিকেই বেশি মনোযোগী তাসনিয়া ফারিণ। সেই ধারাবাহিকতায় প্রশংসায় ভাসছে এবার তাঁর ‘কবর’ নাটকটি। একটি সত্য ঘটনার অনুপ্রেরণাই এটি নির্মিত হয়েছে। বছর দুয়েক আগে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক অলৌকিক ঘটনা ঘটেছিল যা নিয়ে দেশুুুুুুুুুুুুুুুুুুুুুৃজুড়ে আলোচনার সৃষ্টি হয়েছিল। এক মা মৃত সন্তান জন্ম দেন এবং তাঁকে যখন কবরে দাফন করতে নিয়ে যাওয়া হয় সে সময় শিশুটি চিৎকার দিয়ে ওঠে। সে সত্য ঘটনার অনুপ্রেরণায় এ নাটকের গল্প। এতে ফারিণ ছাড়া আরও অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান।

রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে নাটকটি। এটির গল্প সাজিয়েছেন যোবায়েদ আহসান। পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু। দর্শকদের সাড়ায় নির্মাতা রাফাত মজুমদার রিংকু বলেন, ‘কাজটি সবাই অনেক পছন্দ করেছেন। এটা সত্য ঘটনার অবলম্বনে নয়, অনুপ্রেরণায় নির্মিত। দর্শকেরা যারা দেখেছেন সবাই পজিটিভ মন্তব্য করছেন। ফারিণ ও জোভান দারুণ অভিনয় করেছেন। তাদের অভিনয় দেখার পর যে কারও মনে দাগ কাটবে।’