সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

আলাদা থাকছেন পরীমনি-রাজ

অনলাইন ডেস্ক :

ঈদে পরীমনি ও তাঁর ছেলে রাজ্যর সঙ্গে ছিলেন না শরিফুল রাজ। না ফেসবুকে পোস্ট করা ছবিতে, না বাসায়। ছেলে রাজ্যর জন্মের পর প্রতি মাসের ১০ তারিখে দিনটি কেক কেটে উদযাপন করেন পরী। প্রতিবার রাজ সঙ্গে থাকলেও এবারই প্রথম রাজহীন ছেলের কেক কাটলেন তিনি। মে মাসের মাঝামাঝি বাসা থেকে বেরিয়ে গেছেন রাজ। সেই থেকে পরীমনি ও রাজের আলাদা জীবন শুরু। দেখা হয়েছে রাজ্যর ১০ মাস পূর্ণ হওয়ার কেক কাটার আয়োজনে। হাজিরা দিয়েই আবার চলে গেছেন। এক ছাদের নিচে আর থাকা হয়নি। পরীমনি বলছেন, রাজের সঙ্গে প্রায় দুই মাস হয় আলাদা।

কোথায় আছে, কী করছে তা জানেন না। পরীমণি বললেন, ‘জানার ইচ্ছেও নেই। ও তো নিজের মতো যা খুশি করছে, চলছে। ওসব জেনে আমার কী করার!’ এদিকে শরীফুল রাজ ঈদের পরই ছুটি কাটাতে মালদ্বীপ ঘুরতে গেছেন। এখনও দেশে ফেরেননি। তবে মালদ্বীপ যাওয়ার আগে বিষয়টি জানিয়েছিলেন। তাই ঈদের আগের দিন রাতে বনানীতে রাজ্যকে নিয়ে পরী কেনাকাটা করতে বের হলে সেখানেই তাদের দেখা হয়। তবে ঈদের দিন দেখা ও কথা কোনোটিই হয়নি। পরীমনি ও রাজ আর একে অপরের সঙ্গে থাকতে চান না। উভয়েই গণমাধ্যমে এ কথা জানিয়ে দিয়েছেন।