সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

নিউ ইয়র্কে একসঙ্গে শাকিব-অপু

অনলাইন ডেস্ক :

বর্তমানে বাংলা সিনেমার আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন শাকিব খান। কারণ ঈদে মুক্তি পাওয়া তার ‘প্রিয়তমা’ সিনেমা ভালো ব্যবসা করছে। এদিকে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে দাম্পত্য বিচ্ছেদ ভুলে আবারও এক হচ্ছেন শাকিব খান ও অপু বিশ্বাস। এই মুহূর্তে শাকিব-অপু দুজনই রয়েছেন যুক্তরাষ্ট্রে। তবে অবাক হওয়ার মতো বিষয় হলো দুজনকে একসঙ্গে দেখা গেছে নিউ ইয়র্কের রাস্তায়। গত শনিবার দেশের শোবিজ অঙ্গনে এটি ছিল আলোচিত টপিক। তবে এবার জানা গেল নতুন খবর। এবার নওশীন-হিল্লোলের মেয়ে মেহভিশার প্রথম জন্মদিনের অনুষ্ঠানে শাকিব খান ও অপু বিশ্বাসকে একসঙ্গে দেখা গেল। এই অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র প্রবাসী দেশীয় শোবিজ তারকারাও উপস্থিত ছিলেন।

জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী রিচি সোলায়মান একাধিক ছবি পোস্ট করেছেন। সেখানেই দেখা গেল শাকিব অপুকে। জানা গেছে, অনেকের মতো ন ওশীন-হিল্লোলের আমন্ত্রণ রক্ষা করতেই শাকিব খান তাদের মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে যান। তাদের একসঙ্গে দেখে অনেকের মনেই ফের সেই প্রশ্নই জোরালো হলো, তবে কি অপু বিশ্বাসের সঙ্গে একই ছাদের নিচে থাকতে যাচ্ছেন শাকিব খান? এদিকে, শাকিব খান অভিনীত প্রিয়তমা সিনেমাটি দেশে বিদেশে ভালো ব্যবসা করছে। আর এ কারণে ঢাকাই সিনেমার এ শীর্ষ নায়ক অনেকটা ফুরফুরে মেজাজে রয়েছেন।