সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

হলিউড আন্দোলনে প্রিয়াঙ্কার সমর্থন

অনলাইন ডেস্ক :

যুক্তরাষ্ট্রের চিত্রনাট্যকার এবং অভিনয়শিল্পীদের দ্বৈত ধর্মঘটে সংহতি জানিয়েছেন বলিউড ও হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। হলিউডে চলমান প্রায় এক লাখ ৬০ হাজার অভিনেতা-অভিনেত্রীর তরফে ডাকা এই ধর্মঘটে সংহতি জানিয়ে সোশাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন প্রিয়াঙ্কা। যার ক্যাপশনে তিনি লিখেছেন, “আমি আমার ইউনিয়ন ও সহকর্মীদের পাশে আছি। ঐক্যবদ্ধভাবে আমরা উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলব।” গত ছয় দশকে সব থেকে বড় আন্দোলন চলছে এখন হলিউডে। চিত্রনাট্যকারদের ধর্মঘটে যোগ দিয়েছেন অভিনেতারাও। বেতন বৃদ্ধি ও কৃত্রিম মেধা ব্যবহারের বিরুদ্ধে এই আন্দোলন চলছে। ১৯৬০ সালের পর এত বড় আন্দোলন হচ্ছে। যার জেরে অচলবাস্থা তৈরি হয়েছে সিনেমা ও টিভি ইন্ডাস্ট্রিতে। শুধু তাই নয়, চলমান ধর্মঘটের কারণে ‘ওপেনহাইমার’ ও ‘বার্বি’র প্রচারও ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুরু হয় এ ধর্মঘট। ‘দ্য স্ক্রিন অ্যাক্টর্স গিল্ড’ সংগঠনের তরফ থেকে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ন্যায্য বেতন ও উন্নততর কাজের পরিবেশের দাবিতে বৃহৎ প্রতিষ্ঠানগুলির সঙ্গে বৈঠকে বসার দাবি করেছে এই সংগঠন। এ ছাড়া বর্তমানে সব থেকে বড় আশঙ্কা ‘এআই’ (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) নিয়ে। সে ধরনের প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রেও রাশ টানতে চাইছে সংগঠনগুলি। দ্য স্ক্রিন অ্যাক্টর্স গিল্ড বলেছে, বেতন কমানো ও কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে যে হুমকির পরিবেশ তৈরি হয়েছে সেই বিষয়ে তাদের দাবির কোনো সমাধান হয়নি। একমত না হয়েই আলোচনার সমাপ্তি হয়েছে। তাইতো এই আন্দোলনের ডাক। এই ধর্মঘটের সমর্থনে দাঁড়িয়েছেন মেরিল স্ট্রিপ, জেনিফার লরেন্সের মতো তারকা অভিনেতারা। এর আগে ১৯৮০ সালে অভিনেতাদের ইউনিয়ন ধর্মঘটে গিয়েছিল। সেটি তিন মাসের বেশি স্থায়ী হয়। সূত্র: ইন্ডিয়া টুডে