সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

গভীর রাতে হৃদয়ভাঙা পোস্ট দিলেন পরী

অনলাইন ডেস্ক :

রোববার রাত ১ টায় পরী তার ভক্তদের সঙ্গে শেয়ার করেন একটি ছবি। ওই ছবি দেখেই কেঁপে ওঠে পরীর ভক্ত আর শুভাকাঙ্খীদের হৃদয়। হৃদয় কাঁপানো সে ছবিতে দেখা যাচ্ছে, পরীর একমাত্র ছেলে রাজ্যর ছোট কোমল হাত পুরোটাই ঢেকে গেছে ক্যানলার ব্যান্ডেজে। ফেসবুকে পরীর দেয়া নিয়মিত পোস্ট স্ক্রল করে জানা যায়, বেশ কয়েকদিন ধরেই ছোট্ট রাজ্যকে ভোগাচ্ছে সিজনাল জ¦র। এরজন্য মা পরী এখন প্রায়ই দৌঁড়াচ্ছেন হাসপাতালে। চিকিৎসক রক্ত পরীক্ষার পরামর্শ দিলে রাজ্যকে প্রথমবার ক্যানলা করা হয় প্রথম ব্লাড টেস্টের জন্যে।

ক্যানলার সময় পরী একা নিজের আবেগকে তো সামলিয়েছেন ঠিকই কিন্তু চোখের সামনে ছেলের এমন কষ্ট কিছুতেই সহ্য করতে পারছেন না। একা এক মায়ের যন্ত্রণা তাই পরী শেয়ার করেছেন তার ভক্ত ও শুভাকাঙ্খীদের সঙ্গে। ক্যানল করা ছেলের হাতের ছবিতে জুড়ে দিয়েছেন একটি হৃদয় ভাঙার ইমোজি।পরীর এ পোস্টের পরই নেটিজেনদের মন ভালো নেই। তাদের সবারই প্রার্থনা, ছোট্ট রাজ্য খুব দ্রুত সুস্থ হয়ে উঠুক।