সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

সেরা ফর্ম থেকে অনেক দূরে মেসি: পিএসজি কোচ

অনলাইন ডেস্ক :

অবশেষে পিএসজির জার্সিতে অভিষেক হয়ে গেল আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির। রোববার রাতে তিনি বন্ধু নেইমারের বদলি হিসেবে ৬৬তম মিনিটে মাঠে নামেন। তার অভিষেকের রাতে পিএসজি ২-০ গোলে হারিয়েছে রেমিসকে। দুটি গোলই করেছেন তরুণ তারকা কিলিয়ান এমবাপ্পে। দেড় মাস পর ম্যাচ খেলতে নামায় স্বাভাবিকভাবে চেনা রূপেও দেখা যায়নি আর্জেন্টাইন তারকাকে। পিএসজি কোচের কথাতেও পাওয়া গেল তার প্রতিফলন। অভিষেক ম্যাচে আহামরি কিছু করতে পারেননি মেসি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পিএসজি কোচ মাওরিসিও পচেত্তিনো বলেছেন, ‘সে এখনও তার সেরা ফর্ম থেকে অনেক দূরে আছে। তবে সে অনুশীলনে ভালো করছে। আগামী দুই সপ্তাহের মধ্যে সে পুরোপুরি ফিট হয়ে যাবে।তার কাছ থেকে সেরাটা পাওয়ার জন্য আমরা অপেক্ষা করছি। আমি খুব খুশি যে তার অভিষেক হয়েছে। এটা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল।’ গত ১০ জুলাই কোপা আমেরিকার ফাইনালের পর এই প্রথম ম্যাচ খেলতে নামেন মেসি। চলতি মাসেই তিনি বার্সেলোনা থেকে নাটকীয়ভাবে পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তিবদ্ধ হন। পচেত্তিনো আরো বলেন, ‘সে ভালো করেছে। বলে প্রথম স্পর্শ থেকেই সে সতীর্থদের মানসিক প্রশান্তি এনে দিয়েছে। অভিষেকে জয় পাওয়াটা তার জন্য ভালো হয়েছে। তার নামে দর্শকদের চিৎকার শুনে ভালো লেগেছে, আর সেটা শুধু আমাদের সমর্থকরাই নয়। বিষয়টা এমন কিছু যা লিও অর্জন করেছে।’