সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

১৫০-১৬০ রান আশা করছেন ডমিঙ্গো

নিজস্ব প্রতিবেদক :

কিছুদিন আগেই অস্ট্রেলিয়া দল এসে হাড়ে হাড়ে বুঝে গেছে মিরপুর শেরবাংলার উইকেট কেমন। ওই সিরিজে মিরপুরের উইকেট ছিল ব্যাটসম্যানদের জন্য বিভীষিকা। তাছাড়া গতিময় পেসারদের জন্য এই উইকেট কার্যকর নয়। এখানকার উইকেট সবসময় মন্থর থাকে। বল পিচ করে ধীরে ব্যাটে আসে। কিন্তু অস্ট্রেলিয়া সিরিজে সবকিছু যেন বেশিই ছিল। আসন্ন নিউজিল্যান্ড সিরিজে ‘ভালো মানের’ পিচ আশা করছেন টাইগারদের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। সোমবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বলেন, ‘আমি ভালো উইকেটের আশা করছি। আমরা জানি, ভালো ব্যাটিং উইকেটে ব্যাট করা ও ব্যাটিং লাইন-আপের আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়া কতটা গুরুত্বপূর্ণ। পাশাপাশি ম্যাচ জয় করা ও জয়ের আত্মবিশ্বাস কতটা জরুরি, সেটাও জানি। আমার ধারণা, মিরপুরের স্বাভাবিক ও ভালো উইকেটই পাওয়া যাবে এই সিরিজে, যেখানে ১৫০-১৬০ রান হবে ভালো স্কোর। এটাই হয়তো পরিস্থিতির দাবি এবং এমন কিছুর দিকেই আমরা তাকিয়ে থাকব।’ অস্ট্রেলিয়া সিরিজে অবশ্য দুটি উইকটে পরপর পাঁচটি ম্যাচ হয়েছে। তাই উইকেট পরিচর্যার সময় হয়নি। তাছাড়া ভারী বৃষ্টি থাকায় মাটি ছিল ভেজা। এবার তেমনটা হবে না বলে আশা করছেন ডমিঙ্গো, ‘আমি তো আর মাঠকর্মী নই! আমি কেবল ভালো উইকেটের আশাই করতে পারি। একটা ব্যাপার হলো, বছরের এই সময়টায় যে আর্দ্রতা ও যে পরিমাণ বৃষ্টি হয়, সূর্যের মুখ খুব একটা দেখা যায় না। বছরের অন্যান্য সময় যে ধরনের উইকেট বানানো যায়, এই সময়টায় ওইরকম উইকেট পাওয়া কঠিন।’