সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

ক্রিকেট থেকে অবসরে স্টুয়ার্ট বিনি

অনলাইন ডেস্ক :

সাঁইত্রিশ বছর বয়সী ভারতীয় অলরাউন্ডার স্টুয়ার্ট বিনি প্রথম শ্রেণি ও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।এক বিবৃতিতে স্টুয়ার্ট বিনি সোমবার বলেন, ‘দেশের হয়ে সর্বোচ্চ পর্যায়ে প্রতিনিধিত্ব করতে পারাটা আমার জন্য সীমাহীন আনন্দের ও গর্বের।’ তিনি কর্ণাটকের জার্সিতে ক্রিকেটে আত্মপ্রকাশ করেন। তারপরে জাতীয় দলের হয়ে ৬টা টেস্ট, ১৪ ওয়ানডে এবং ৩টি টি২০-তে অংশগ্রহণ করেছেন। কিংবদন্তি রজার বিনির পুত্র স্টুয়ার্ট সোমবার এক বিবৃতিতে জানিয়ে দেন, ‘সকলকে জানাতে চাই, প্রথম শ্রেণির এবং আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছি। দেশের হয়ে সর্বোচ্চ স্তরে প্রতিনিধিত্ব করা সবসময় গর্বের এবং আনন্দের হয়ে থাকবে আমার কাছে।’ ‘আমি আমার কোচদের প্রতি কৃতজ্ঞ যারা আমাকে সাহস যুগিয়েছেন। যেসব নির্বাচকরা আমার ওপর ভরসা রেখেছেন তাদের প্রতি কৃতজ্ঞ। ক্রিকেট ক্যারিয়ারে আমার যেসব বন্ধু হয়েছে, সহকর্মী হয়েছে, যেসব অধিনায়ক আমাকে ভরসা করে নামিয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই। আর কোন কিছুই আমার পরিবারের সমর্থন ছাড়া সম্ভব হত না। আমি এই ক্ষেত্র ছাড়ছি সবাইকে মনে করে।’ ১৯৮৩ সালে ভারতের বিশ্বকাপজয়ী দলের সদস্য রজার বিনির পুত্র স্টুয়ার্ট বিনি। জনপ্রিয় ক্রীড়া উপস্থাপিকা মায়ান্তি ল্যাঙ্গার স্টুয়ার্ট বিনির স্ত্রী। আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাট হাতে সেভাবে মনে রাখার মত পারফরম্যান্স মেলে ধরতে না পারলেও বোলিংয়ে সেরার সেরা পারফরম্যান্স মেলে ধরেছিলেন। ২০১৪-র জুনে ঢাকায় বাংলাদেশের বিরুদ্ধে মাত্র ৪ রান খরচ করে তুলে নিয়েছিলেন ৬ উইকেট। সেটাই ওয়ানডের ইতিহাসে সেরা বোলিং ফিগার। এই রেকর্ড তত আগে দখলে ছিল অনিল কুম্বলের। ১৯৯৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কুম্বলেও ৬ উইকেট দখল করেছিলেন। তবে কিংবদন্তি স্পিনার ১২ রান খরচ করেছিলেন। সেই রেকর্ডই উন্নত করেন বিনি ২১ বছর পরে। ৯৫টি প্ৰথম শ্রেণির ম্যাচ খেলা অভিজ্ঞতা সম্পন্ন তারকাকে জাতীয় দলে সুযোগ দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। ২০১৪-য় ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক টেস্টেই দ্বিতীয় ইনিংসে ৭৮ করে যোগ্যতার প্রমাণ রেখেছিলেন বিনি। সেটাই তাঁর খেলা ছয় টেস্টে একমাত্র হাফসেঞ্চুরি। বিনির আন্তর্জাতিক কেরিয়ারে ফুলস্টপ পড়ে ফ্লোরিডায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক টি২০-তে। এক ওভারে খরচ করেছিলেন ৩১ রান। এভিন লুইস পাঁচ ছক্কা হাঁকিয়েছিলেন বিনির ওভারে। তারপরেই আন্তর্জাতিক ক্রিকেটের দরজা বন্ধ হয়ে যায় বিনির।