সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

জীবনে পারফেক্ট প্রেম একবারই আসে: মেহজাবীন

অনলাইন ডেস্ক :

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। মেহজাবীন চৌধুরী দক্ষ অভিনয়শিল্পী। অভিনয়গুণে দর্শক হৃদয়ে তার অবস্থান বেশ মজবুতই বটে। ছোট পর্দায় বহু দিন ধরেই দাপটের সঙ্গে অভিনয় করছেন। তবে এখন আর শুধু টিভি নাটকে সীমাবদ্ধ নন তিনি। ইদানীং ওভার দ্য টপ (ওটিটি) প্ল্যাটফরমেও মেহজাবীনকে দূরদর্শী অভিনয় করতে দেখা যাচ্ছে। এই মাধ্যমে গুরুত্ব বাড়িয়ে দিয়েছেন তিনি। ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজে কাজ করছেন। নির্মাতা ভিকি জাহেদের পরিচালনায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন। সেই পোস্টারের পর এবার এই সিরিজের আরো একটি পোস্টার ফেসবুকে শেয়ার করেছেন মেহজাবীন। যেখানে তার সঙ্গে দেখা গেছে অভিনেতা শ্যামল মাওলাকে। সেখানেও রহস্যময় চরিত্রে হাজির হয়েছেন এই দুই তারকা।

পোস্টার শেয়ার করে মেহজাবীন লিখেছেন, ‘প্রতিটা মানুষের জীবনে পারফেক্ট প্রেম একবারই আসে। ভালোবাসার মানুষ চলে গেলেও এই প্রেম কখনো চলে যায় না…।’ জানা গেছে, ‘আমি কী তুমি?’ ওয়েব সিরিজে থাকছে সাতটি পর্ব। এতে তিথি চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন। নির্মাতা ভিকি জাহেদ বলেন, থ্রিলার এবং হররের বাইরে রোমান্স এবং ড্রামা বেইজ করে এই কনটেন্ট বানিয়েছি। দর্শক অনেক দিন পর আমার নতুন কাজ দেখতে পাবেন। আইস্ক্রিনে যেহেতু প্রথম অরিজিনাল, তাই ভালো কাজের মাধ্যমে যাত্রা শুরু হোক এটা মাথায় ছিল।