সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

কাল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন মীর সাব্বির-চুমকি

অনলাইন ডেস্ক :

আগামীকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন অভিনেতা মীর সাব্বির ও তাঁর স্ত্রী ফারজানা চুমকি। প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। কেন এই সাক্ষাৎ সে বিষয়ে কিছুই জানা যায়নি। তবে মীর সাব্বির বলছেন, এটি একদম ব্যক্তিগত সৌজন্য সাক্ষাৎ। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কভিড পরীক্ষাও নেগেটিভ হয়েছে। বুধবার দুপুরে বিষয়টি নিয়ে মীর সাব্বিরের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘আসলে এটা একটা ব্যক্তিগত সাক্ষাৎ।

মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ও চুমকিকে ডেকেছেন। আমরা যাচ্ছি। বলতে পারেন এটা একদম আমাদের পারিবারিক একটা বিষয়।’ চলচ্চিত্র ও নাট্য বিষয়ে কোনো আলাপ হবে কি না, এ বিষয়ে মীর সাব্বির বললেন, ‘মিডিয়ার কোনো বিষয় নিয়ে যাচ্ছি না।’