সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

দেশের বাইরেও মুক্তি পাচ্ছে ‘ক্যাসিনো’

অনলাইন ডেস্ক :

এবারের ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সৈকত নাসির পরিচালিত ‘ক্যাসিনো’ সিনেমা। এ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন নিরব ও বুবলী। সিনেমাটি প্রযোজনা করেছেন রাজিব সরোয়ার। সিনেমাটি দেখতে দেশের প্রেক্ষাগৃহে দর্শকের উপস্থিতি বেশ ভালোই ছিল। এবার দেশের বাইরেও মুক্তি পেতে যাচ্ছে ‘ক্যাসিনো’ সিনেমা। আগামী ২৬ আগস্ট এ সিনেমা অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরে মুক্তি পেতে যাচ্ছে। নিরব বলেন, ভালো গল্পের সিনেমা এটি, কাজও ভালো হয়েছে।

ঈদ উৎসবে দর্শক সিনেমাটি ভালোভাবে নিয়েছে। আশা করছি দেশের বাইরের দর্শকদেরও সিনেমাটি ভালো লাগবে। বুবলী বলেন, থ্রিলার-অ্যাকশন ঘরানার সিনেমা এটি। আমার বিশ্বাস, দেশের দর্শকের মতো বাইরের দেশের দর্শকরা সিনেমাটি পছন্দ করবে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন তাসকিন রহমান, দোয়েল ম্যাশ প্রমুখ। গল্প লিখেছেন আবদুল্লাহ জহির। চিত্রনাট্য রচনা করেছেন আসাদ জামান।