সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ছেলেকে নিয়ে বাসায় ফিরলেন পরীমণি

অনলাইন ডেস্ক :

বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি ও চিত্রনায়ক শরিফুল রাজের ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য। আর এ কারণে রাজ্যকে নিয়ে হাসপাতালে ছুটতে হয়েছে পরী মণির। দেশের বাইরে থাকায় অসুস্থ ছেলের পাশে দেখা যায়নি রাজকে। এজন্য নেটিজেনদের তোপের মুখেও পড়েছিলেন তিনি। আবার অনেকে রাজকে বিভিন্নভাবে তিরস্কার করেন। এ নিয়ে অবশ্য সামাজিক মাধ্যমে সমবেদনার বার্তা জানিয়েছেন রাজও। কিন্তু সেই বার্তা আমলে নেয়নি ভক্ত-অনুরাগীরা।

এবার সেই ভক্তদের সুসংবাদ দিলেন পরী মণি। বুধবার (১৯ জুলাই) রাত ১১টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে পরী মণি লিখলেন, ‘আমার পদ্মফুল সুস্থ হয়ে বাসায় ফিরেছে। আলহামদুলিল্লাহ।’ সবাইকে ধন্যবাদ জানিয়ে পরী লেখেন, ‘আপনারা সবাই আমার পদ্মকে কত ভালোবাসেন! ও বড় হলে আমি সবার কথা বলব একদিন।’ ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন অভিনেতা শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমণি। এরপর ২০২২ সালের ১০ আগস্ট জন্ম নেয় তাদের প্রথম সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।