সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

নরেন্দ্র মোদির চরিত্রে অমিতাভ

অনলাইন ডেস্ক :

ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিক নির্মাণের ঘোষণা দিয়েছেন ‘টয়লেট: এক প্রেম কথা’ সিনেমার প্রযোজক প্রেরণা আরোরা। জুম টিভি এন্টারটেইনমেন্টকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানান এই প্রযোজক। নরেন্দ্র মোদির বায়োপিক নির্মাণের বিষয়ে প্রেরণা আরোরা বলেন, ‘আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির বায়োপিক নির্মাণের পরিকল্পনা করেছি। তিনি ভারতের সুদর্শন, সবচেয়ে দক্ষ একজন মানুষ। আমি ভাবতেই পারি না, মোদিজির চেয়ে বড় কোনো হিরো আছেন।’

নরেন্দ্র মোদির চরিত্রে কে অভিনয় করবেন? এ প্রশ্নের উত্তরে প্রেরণা বলেন- ‘মোদিজির চরিত্রের জন্য একজনই উপযুক্ত, তিনি হলেন অমিতাভ বচ্চন।’ তবে এ বিষয়ে অমিতাভ বচ্চনের সঙ্গে চূড়ান্ত আলোচনা হয়েছে কিনা, তা অবশ্য জানাননি। এটি কে পরিচালনা করবেন আর কে কে অভিনয় করবেন, কবে নাগাদ শুটিং শুরু হবে সে বিষয়ে কিছু জানাননি প্রেরণা।