সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

পোশাক খাতের উন্নয়নে কাজ করতে আগ্রহী আইএমএফ

নিজস্ব প্রতিবেদক:

দেশের তৈরি পোশাক খাতের উন্নয়নে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটির আবাসিক প্রতিনিধি (এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগ) জায়েনডু ডি বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান। গত রোববার রাজধানীর গুলশানে বিজিএমইএ কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তৈরি পোশাক সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। সভায় বিজিএমইএ-এর সহ-সভাপতি মো. শহিদউল্লাহ আজিম, সহ-সভাপতি মিরান আলী এবং পরিচালক মো. মহিউদ্দিন রুবেল প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনায় বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে তৈরি পোশাক শিল্পের অনন্য অবদান, বিশেষ করে বৈদেশিক মুদ্রা অর্জন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে এ শিল্প জাতীয় অর্থনীতিতে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তা তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশে সামাজিক-অর্থনৈতিক খাতে যে লক্ষ্যণীয় উন্নয়ন সাধিত হয়েছে, সেটিই বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উত্তোরণের যোগ্য করেছে। তিনি পোশাক শিল্পের অর্জনসমূহ, বিশেষ করে শিল্পে নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি এবং টেকসই উন্নয়ন ক্ষেত্রে যে অগ্রগতি সাধিত হয়েছে, তার নিয়ে আলোচনা করেন। আইএমএফ’র আবাসিক প্রতিনিধি জায়েনডু ডি বাংলাদেশের তৈরি পোশাকশিল্প খাতের উন্নয়নমূলক কর্মকা-ে সহায়তা করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। আইএফএফ তৈরি পোশাক খাতের উন্নতির জন্য ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী। তিনি বলেন, আগামী ডিসেম্বরে জাতিসংঘের বিশেষ সংস্থা, আইএমএফ’র একটি উচ্চপর্যাযের প্রতিনিধিদল বাংলাদেশ সফরে আসবেন। তারা বিজিএমইএ-এর সঙ্গে আলোচনায় বসা ও তৈরি পোশাক শিল্পের প্রবৃদ্ধি ও উন্নয়নে আইএমএফ কীভাবে কোন কোন ক্ষেত্রে সহায়তা করতে পারে, তা অনুসন্ধান করবেন।