সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

‘লাভ ইউ হেট ইউ’ নাটকে জোভান-ফারিণ

অনলাইন ডেস্ক :

‘লাভ ইউ হেট ইউ’ নামে নতুন নাটকের মাধ্যমে দেশের শোবিজ অঙ্গনে যাত্রা শুরু করল ধূমকেতু প্রোডাকশন। যা ইত্যেমধ্যে বেশ সাড়া ফেলেছে। অল্প দিনেই ইউটিউবে নাটকটি ৪ মিলিয়ন ভিউ হয়েছে। যেখানে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান এবং তাসনিয়া ফারিণ। ধূমকেতু প্রোডাকশনের কর্ণদ্বার মো. রাফাত রহমান বলেন, ‘আমরা এরইমধ্যে নাটক নির্মাণের মধ্য দিয়ে ধুমকেতু প্রোডাকশন যাত্রা শুরু করেছি। আমরা এখান থেকে তরুণ নাট্যনির্মাতা, সম্ভাবনাময় তরুণ শিল্পীদের মেধা বিকাশের সর্বোচ্চ সুযোগ সুবিধা তৈরি করে দিবো।

নাটক নির্মাণের বিষয়টি যেখানে শুধুমাত্র মেধাতেই সীমাবদ্ধ নয়, এখানে অর্থনৈতিক ক্রিয়া প্রক্রিয়ারও যোগসূত্র রয়েছে। আমরা ভালো কাজের জন্য বাছাই প্রক্রিয়ার মাধ্যমে মেধাবীদের কাজের সুযোগ করে দিবো’। তিনি আরও বলেন, ‘নাটক নির্মাণের ক্ষেত্রে ধূমকেতু প্রোডাকশন যে কোনো নাট্যকার, নির্মাতা, নতুন কুশিলব ও কলাকৌশলীদের শিল্পমানকে অধিক গুরুত্ব ও শ্রদ্ধার চোখে দেখার উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি এখান থেকে বাংলা চলচ্চিত্রও প্রযোজনা করা হবে’।