সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

হিমেল আশরাফের নতুন সিনেমা ‘রাজকুমার’

অনলাইন ডেস্ক :

নাট্যনির্মাতা হিমেল আশরাফ তার প্রথম সিনেমা দিয়েই বাজিমাত করেছেন। এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত তার প্রথম সিনেমা ‘প্রিয়তমা’ মুক্তি পেয়েছে। তিনি এখন এ সিনেমার সাফল্যের জোয়ারে ভাসছেন। এ সিনেমা এখনো মহাসমারোহে দেশ-বিদেশের প্রেক্ষাগৃহে সগৌরবে চলছে। ‘প্রিয়তমা’ সিনেমার সাফল্যের জোয়ারের মাঝে নির্মাতা হিমেল আশরাফ তার নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দিলেন। সিনেমার নামও হিমেল জানিয়েছেন।

তার নতুন সিনেমার নাম হচ্ছে ‘রাজকুমার’। নির্মাণের পাশাপাশি এর কাহিনি ও চিত্রনাট্য এবং সংলাপ তিনি নিজেই লিখছেন। গত সোমবার হিমেল আশরাফ তার ফেসবুকে এ তথ্য জানিয়ে একটি পোস্ট দিয়েছেন। হিমেল আশরাফের প্রথম সিনেমায় অভিনয় করেছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান ও কলকাতার দর্শকপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল।