সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

প্রচারণায় একসঙ্গে হালুম-তিশা

অনলাইন ডেস্ক :

২৯ জুলাই বিশ্ব বাঘ দিবস। এই দিনটি সামনে রেখে ইউনেসকো ঢাকা অফিস, আইইউসিএন এবং দ্য এশিয়া ফাউন্ডেশনের উদ্যোগে এবং সহযোগিতায় শিশুদের কাছে বাঘের গুরুত্ব এবং তাদের প্রিয় বাঘেদের ভালো ও নিরাপদ রাখার বার্তা নিয়ে বিশেষ প্রচারণা শুরু করেছে সিসিমপুর। ‘সবার প্রিয় বাঘ, বাঘরা ভালো থাক’- শিরোনামের এ প্রচারণার অংশ হিসেবে শিশুদের জন্য তৈরি করা হয়েছে সচেতনতামূলক মজার একটি ভিডিও। যেখানে শিশুদের প্রিয় ও মজার চরিত্র সিসিমপুরের হালুমের সঙ্গে অংশ নিয়েছেন জনপ্রিয় তারকা অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

শিশুদের জন্য ভিডিওটিতে তিশা এবং হালুম গল্প-আড্ডা-প্রশ্নে বাঘ সম্পর্কিত নানা বিষয় তুলে ধরেছে। পাশাপাশি প্রকৃতিতে বাঘের গুরুত্ব, বাঘেদের ভালো এবং নিরাপদ রাখা কেন দরকার, সেসব কথা বলা হয়েছে শিশুদের উপযোগী করে। বিশেষ এই সচেতনতা ও বিনোদনমূলক ভিডিওটি বিশ্ব বাঘ দিবসে সিসিমপুরের ইউটিউব চ্যানেলসহ নানা মাধ্যমে প্রচার করা হবে। এ ছাড়া বিশ্ব বাঘ দিবস উপলক্ষে শিশুদের জন্য কুইজের আয়োজন করা হয়েছে সিসিমপুরের ফেসবুক পেইজে। যেখানে সিসিমপুরের বন্ধু হালুম বাঘ সম্পর্কিত মজার মজার সব প্রশ্ন নিয়ে হাজির হচ্ছে শিশুদের সামনে।