সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

জাহিদের কাছে ক্ষমা চাইলেন মাহফুজ

অনলাইন ডেস্ক :

ঢালিউডের দুই শক্তিধর অভিনেতা জাহিদ হাসান ও মাহফুজ আহমেদ। এই দুই অভিনেতা ব্যক্তিগত জীবনেও ভালো বন্ধু। সম্প্রতি একটি অনুষ্ঠানের সাক্ষাৎকারে জাহিদ হাসানের সঙ্গে বন্ধুত্ব নিয়ে নানা স্মৃতিচারণ করেন মাহফুজ আহমেদ। এই সাক্ষাৎকারে কথার পরিপ্রেক্ষিতে আপত্তিকর মন্তব্য করে বন্ধু সম্পর্কে মাহফুজ। সেই মন্তব্যের জন্য অবশেষে ক্ষমাও চাইলেন এই অভিনেতা। সে অনুষ্ঠানে মাহফুজ আহমেদের অভিযোগ করে বলছিলেন, প্রয়াত কথাসাহিত্যিক-নির্মাতা হুমায়ূন আহমেদের একটি সিনেমায় তার চরিত্র জাহিদ হাসান নিয়ে নেন।

এই অভিনেতার ভাষ্য, জাহিদ হাসান যে রোলটা করেছেন এই রোলটা নিয়ে আমার সঙ্গে সব কিছু ফাইনাল ছিল। আমি অস্ট্রেলিয়া গিয়েছিলাম স্ত্রীর কাছে। এসে শুনি আমি রোলটা করছি না। তিনি আরও বলেন, ফেরদৌস যে রোলটা করেছে ওটা আমি করব। আমি বলেছি, আমি করব না। পরে জানলাম জাহিদ হাসান খাসি জবাই করে খাইয়ে বলছে যে, এটা তার স্বপ্নের চরিত্র। বিষয়টা জাহিদ আমাকে বললে ভালো হতো। যদি বলত, মাহফুজ আমি করতে চাই না, তুই ওটা কর। তাহলে আমি খুশি হতাম! মাহফুজ আহমেদ এই মন্তব্য করার পর বুঝতে পারেন তিনি ভুল করেছেন। ফলে অন্য একটি চ্যানেলে কথা বলার সময় এ প্রসঙ্গে ক্ষমা চেয়ে নেন। মাহফুজ আহমেদ বলেন, এটি আমার সঙ্গে মোটেও যায় না।

আমি তাৎক্ষণিকভাবে বুঝতে পারি আমার বলাটা ঠিক হয়নি। আমি জাহিদকে টেক্সট করেছি, ফোন করেছি। বলেছি, ভুল করেছি। সে গ্রহণ করবে কি না সেটা জাহিদের বিষয়। পুরোটাই জাহিদের বিষয়। আমি ভুল করেছি, স্যরি বলেছি। এখন জাহিদ আমাকে ক্ষমা করতেও পারে আবার আছাড়ও মারতে পারে। দীর্ঘ আটবছর পর অভিনেতা মাহফুজ আহমেদ চয়নিকা চৌধুরীর প্রহেলিকা সিনেমার মাধ্যমে অভিনয়ে ফিরেছেন।