সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

আর্জেন্টিনার বিপক্ষে বড় তারকাদের পাচ্ছে না ব্রাজিল

অনলাইন ডেস্ক :

কাতার বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ খেলতে কয়েকদিন পরই মাঠে নামছে ল্যাতিন আমেরিকার দেশগুলো। কভিড পরিস্থিতির কারণে সামনের আন্তর্জাতিক সূচিতে দক্ষিণ আমেরিকার ফুটবলারদের ছাড়বেই না ইংলিশ ক্লাবগুলো। নিজ নিজ ক্লাবের নির্দেশ উপেক্ষা করে বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন কয়েকজন তারকা। তবে ব্রাজিলের খেলোয়াড়রা ক্লাব ছাড়ছেন না। প্রিমিয়ার লিগের বাধায় আটকা পড়েছেন ব্রাজিল দলের ৯ তারকা। তারা হলেন লিভারপুলের গোলরক্ষক অ্যালিসন বেকার, ম্যানচেস্টারের গোলরক্ষক এডারসন মোরায়েস, চেলসির ডিফেন্ডার থিয়াগো সিলভা, লিভারপুলের ফাবিনহো, ম্যানচেস্টার ইউনাইটেডের ফ্রেড। এ ছাড়া লিডস, লিভারপুল, ম্যানচেস্টার সিটি ও এভারটনের স্ট্রাইকার রাফিনহা, ফিরমিনো, জেসুস ও রিচার্লিসনরা খেলতে পারছেন না বিশ্বকাপ বাছাইয়ে। আগামী ৩ সেপ্টেম্বর ভোরে চিলির মুখোমুখি হবে ব্রাজিল। এরপর রোববার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় মেসির আর্জেন্টিনার মুখোমুখি হবে সেলেসাওরা। ১০ সেপ্টেম্বর ভোরে পেরুর বিপক্ষে খেলতে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।