সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে হালেপ-মুগুরুসা

অনলাইন ডেস্ক :

মেয়েদের র‌্যাঙ্কিংয়ের সাবেক এক নম্বর খেলোয়াড় সিমোনা হালেপ ইতালির কামিলা জর্জিকে সরাসরি সেটে হারিয়ে ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। নিউ ইয়র্কে প্রতিযোগিতার উদ্বোধনী দিন সোমবার হালেপ জেতেন ৬-৪, ৭-৬ (৭-৩) গেমে। ইনজুরির কারণে এই বছর ফরাসি ওপেন ও উইম্বলডনে খেলতে পারেননি তিনি। কানাডিয়ান ওপেন জয়ী জর্জির সামনে তাকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলে ধারণা ছিল অনেকের। তবে র‌্যাঙ্কিংয়ের ৩৬ নম্বর খেলোয়াড়ের বেশির ভাগ ভুলের সুযোগ কাজে লাগিয়ে পরের ধাপে পা রাখেন দুবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী হালেপ। নবম বাছাই স্পেনের গার্বিনে মুগুরুসাও মেয়েদের এককে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। তাকে অবশ্য কঠিন পরীক্ষা দিতে হয়েছে ক্রোয়েশিয়ার দোনা ভেকিচের সামনে। ২ ঘণ্টা ১৮ মিনিটের লড়াইয়ে দুবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী মুগুরুসা জেতেন ৭-৬ (৪), ৭-৬ (৫) গেমে। ইউএস ওপেনের এবার আসর থেকে নাম সরিয়ে নিয়েছেন রজার ফেদেরার, রাফায়েল নাদাল, সেরেনা উইলিয়ামসের মতো তারকা। তবে আছেন এই বছরের প্রথম তিনটি গ্র্যান্ড স্ল্যাম জেতা নোভাক জোকোভিচ। মঙ্গলবার ডেনমার্কের হলগা হুনের বিপক্ষে ম্যাচ দিয়ে ছেলেদের এককে অভিযান শুরু করবেন সার্বিয়ান তারকা।