সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

শুটিং স্থগিত করলেন ব্র্যাড পিট

অনলাইন ডেস্ক :

ন্যায্য পারিশ্রমিকের দাবির পাশাপাশি শিল্পীদের বিকল্প হিসেবে কৃত্রিম মেধার ব্যবহারের বিরুদ্ধে আন্দোলন চলছে হলিউডে। লেখক, চিত্রনাট্যকারদের সঙ্গে যোগ দিচ্ছেন অভিনয়শিল্পীরাও। এই আন্দোলনে সংহতি জানিয়ে এবার ব্র্যাড পিট তার ফর্মুলা ওয়ান রেসিং মুভির শুটিং স্থগিত করেছেন। ব্র্যাড পিট তার ফর্মুলা ওয়ান রেসিং মুভির শুটিং করছিলেন ইউরোপে। বুদাপেস্টের হাঙ্গেরিয়ান গ্র্যান্ড প্রিক্সে ছবির শুটিং চলছিল। শুটিং স্থগিত করায় ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়বে ছবিটি। তবে শিল্পীদের সঙ্গে একাত্মতা জানাতে ক্ষতির কথা না ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা। ছবির শুটিং-এর নতুন দিনক্ষণ নির্ধারণ করা হবে আন্দোলন শেষ হলে। ছবির বেশিভাগ কলাকুশলীই নন-এসএজি।

প্রযোজক হিসেবে তিনি ছবির কাজ চালিয়ে যেতে পারতেন অনায়াসেই। তবুও সহশিল্পীদের সমর্থন করার জন্য ছবির কাজ স্থগিত করেছেন অভিনেতা। অন্তত দুই মাসের জন্য থেমে গেছে শুটিং। ব্র্যাড পিটের এই সিনেমাটির বেশিরভাগ দৃশ্য ইউরোপে ধারণ করা হবে। ফর্মুলা ওয়ান রেসে যে কতোটা পরিশ্রম করতে হয়, ঘাম ঝরাতে হয়, সেটা জানেন শুধু রেসিং ড্রাইভাররা। ফিট না থাকলে ভুল হতে বাধ্য। একটিমাত্র ভুল সিদ্ধান্তে থাকে দুর্ঘটনার আশঙ্কা। ঐ মারাত্মক স্পিডে দুর্ঘটনা ঘটলে প্রাণ যেতে পারে চালকের। এত ঝুঁকি থাকা সত্ত্বেও এই ছবির বেশিরভাগ দৃশ্যে লাইভ ধারণ করা হবে এবং স্টান্ট ব্যবহার হবেনা বললেই চলে। সূত্র: কলিডার