সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ঢাকায় সবার জন্য উন্মুক্ত হবে বিশ্বকাপ ট্রফি

অনলাইন ডেস্ক :

ক্রিকেটকে ছড়িয়ে দিতে, এর জনপ্রিয়তা বাড়াতেই বিশ্বকাপের আগে ট্রফি ট্যুরের আয়োজন করে আইসিসি। এর অংশ হিসেবে বাংলাদেশেও আসছে আসন্ন ওয়ানডে বিশ্বকাপের ট্রফি। আগামী ৭ আগস্ট ট্রফি আসবে, আর ফেরত যাবে ৯ আগস্ট। এই দুই দিনের সংক্ষিপ্ত ট্যুরে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হবে ট্রফি। সে জন্য বিসিবি বেছে নিয়েছে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সকে। মঙ্গলবার মিরপুর শেরেবাংলায় বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন সাংবাদিকদের বলেন, ‘অবশ্যই আমরা কোনো একটা পাবলিক প্লেসে সাধারণ জনগণের দেখার জন্য এটা (বিশ্বকাপ ট্রফি) রাখব।

এর বাইরে আমাদের বোর্ড এবং ক্রিকেটাররা যারা আছেন, ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছেন, তারা যদি আগ্রহী হন তাদেরকেও দেখিয়ে দেওয়া হবে। অবশ্যই মিডিয়াও এতে যুক্ত থাকবে। ’তিনি আরো বলেন, ‘আমরা বেশির ভাগ সময় চেষ্টা করব যাতে সাধারণ মানুষ ট্রফিটা দেখতে পারেন। আমরা দুটি শপিং মল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। সম্ভবত বসুন্ধরা শপিং মলেই (বসুন্ধরা সিটি) আমাদের পরিকল্পনায় আছে। অবশ্যই ক্রিকেট বোর্ডে আনা হবে (ট্রফি)। খেলোয়াড়দের এবং আপনাদের (মিডিয়া) জন্য দেখার ব্যবস্থা করা হবে। সংশ্লিষ্ট যারা আছেন, আমাদের জাতীয় দলের সাথেও পরিকল্পনা রয়েছে ফটোসেশনের।’