সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ডিপজলের কাছে ক্ষমা চাইলেন জয়

অনলাইন ডেস্ক :

সম্প্রতি বরেণ্য চলচ্চিত্র পরিচালক কাজী হায়াতের সঙ্গে এক সাক্ষাৎকারে চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলকে নিয়ে ‘বেফাঁস’ মন্তব্য করেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। কাজী হায়াতের নেওয়া ওই সাক্ষাৎকারে জয়কে বলতে দেখা যায়, ‘ডিপজল ভাইয়ের মতো প্রভাবশালী এক ব্যক্তি, যে রাজনৈতিকভাবে বিতর্কিত তাকে আপনি নাটক-সিনেমায় আনলেন এবং সে হিট হলো। উপস্থাপকের এমন মন্তব্যে ক্ষুব্ধ হন ডিপজল। বিষয়টি বুঝতে পেরে তার কাছে ক্ষমা চেয়েছেন জয়।

এ প্রসঙ্গে জয় বলেন, ডিপজল ভাইকে নিয়ে ওই বেফাঁস মন্তব্যের পরে তিনি আমাকে ফোন দেননি। এরপর আমি ডিপজল ভাইকে ফোন দেই। কিন্তু তিনি আমার ফোন ধরেননি। এরপর আমি আর ভাইকে কল দিইনি। আমার প্রোডিউসার তাকে কল দেয় অনুষ্ঠানে আসার জন্য। কিন্তু ডিপজল ভাই তাকে বলে দেন, আমার মুখ দেখতে চান না তিনি। প্রসঙ্গত, পুরো ঘটনার জন্য ডিপজলের কাছে ক্ষমা চেয়েছেন জয়। এই অভিনেতার উদ্দেশে তিনি বলেছেন, ‘ডিপজল ভাই আপনাকে অনুরোধ করব, আমাদের অতীত সম্পর্কটা একটু ভেবে দেখবেন। আপনাকে আমি ভালোবাসি। আমার বেফাঁস মন্তব্যর কারণে আপনি কষ্ট পেয়েছেন, কিন্তু সেটা আমার উদ্দেশ্য ছিল না। আমি ক্ষমা চাই। আপনি আমাকে যেভাবে আগে ভালোবাসতেন, সেভাবেই ভালোবাসবেন।