সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

আবারও শীর্ষে রোনালদোর আল নাসর

অনলাইন ডেস্ক :

সোমবার রাতে আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচে তিউনিসিয়ার ক্লাব মোনাস্তিরকে ৪-১ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর। দলের জয়ের দিনে দ্বিতীয় গোলটি এসেছে রোনালদোর পা থেকে। পেশাদার ক্যারিয়ারে এই নিয়ে ২২তম মৌসুমে কমপক্ষে ১ গোল করলেন সিআরসেভেন। কিং ফাহাদ স্টেডিয়ামে ম্যাচের ৪২তম মিনিটে লিড নেয় আল নাসর। গোলটি করেন ব্রাজিলীয় তারকা অ্যান্ডারসন তালিস্কা। লিড নিয়ে বিরতিতে যান রোনালদোরা। বিরতির পর ৬৬তম মিনিটে নাসর ডিফেন্ডার আলওয়াজামির আত্মঘাতী গোলে সমতায় ফেরে মোনাস্তির।

তবে ৭৪তম মিনিটে হেডে গোল করে আল নাসরকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন রোনালদো। ৮৮তম মিনিটে আব্দুল্লাহ আল আমরি আর ৯০তম মিনিটে আবদুল আজিজ গোল করলে আল নাসরের ৪-১ গোলের জয় নিশ্চিত হয়। এই জয়ে দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে উঠেছে আল নাসর। সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে আল শাবাব